ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ দিন-রাত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাটে যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চার ছাত্রী প্রথমে ঢাকায় গিয়েছিল, পরে সিলেটে আসে। পুলিশেরRead More



































