কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মৃত্য

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে লাকড়ি ও কাঁঠাল আনতে গিয়ে এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের ১০০ গজ ভারতের অভ্যন্তরে নদীর পানিতে পাথরের চিপায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তার ভাই নিখিল কন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। মৃত বৃদ্ধের নাম মিক কন্দ দানী (৬০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ এবং খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন।Read More
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুই ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২Read More


































