জকিগঞ্জে ১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হলেও মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান (১৮)-এর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ আবদুল্লাহ আল ইমরান উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম এলাকার মো. আব্দুল মুতলিবের ছেলে। তিনি উপজেলার মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। পরিবারের সদস্যরা জানান, গত ১৫ জুন ২০২৬ সন্ধ্যায় ইমরান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা মো. আব্দুল মুতলিব গত ১৭ জুন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে ১ জুলাই পর্যন্ত তার কোনো খোঁজRead More



































