সিলেটে সীমান্ত টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য জামিল হাসান শিষ (২৫) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্রটি জানায়, প্রেমঘটিত কারণে জামিল দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্তRead More



































