বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান

বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গত ২৩ বছরের প্রকাশনা প্রদান করা হয়েছে। পত্রিকাটির দীর্ঘদিনের প্রকাশিত সংখ্যাগুলো বাঁধাই করে লাইব্রেরির সংগ্রহে সংরক্ষণের জন্য প্রদান করেন বিশ্ববাংলার সম্পাদক, কবি ও সাংবাদিক মুহিত চৌধুরী। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের হাতে বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনাসমূহ তুলে দেওয়া হয়। দীর্ঘ সময়ের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও সমকালীন বিষয়ভিত্তিক লেখার সমৃদ্ধ এই সংকলন কেমুসাস লাইব্রেরির সংগ্রহকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ সময় কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল বলেন, “গত ২৩ বছরে প্রকাশিত বিশ্ববাংলার প্রতিটি সংখ্যায় অনেক গুরুত্বপূর্ণ লেখাRead More



































