পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন ইজিবাইক যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। এসময় প্রায় ২০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। নিহত ইজিবাইক চালকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে। আহতরা হচ্ছেন, বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলামRead More



































