সিলেট রেল স্টেশন এলাকা থেকে মাদক কারবারি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ আজাদ আলী (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। আটক আজাদ আলী সিলেটের শাহপরাণ থানাধীন গইলাপাড়া গ্রামের মৃত তকলুছ আলীর ছেলে। এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান- সোমবার (১৯ অক্টোবর) রাতে এসআরবি-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার কদমতলী পয়েন্টে অবস্থানকালে জানতে পারে, ভার্থখলাস্থ রেলওয়ে স্টেশনের পার্সেল অফিস এলাকার রেললাইনের ওপর কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে আভিযানিক দলটি সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে আজাদ আলী দৌড়েRead More



































