স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা: দ্রুত উত্তরই কি যথেষ্ট, নাকি প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য?

মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন: একজন মানুষ অসুস্থ বোধ করছেন। চিকিৎসকের কাছে যাওয়ার আগে তিনি মোবাইল ফোনে নিজের উপসর্গ লিখে জানতে চাইলেন, কী কারণে এমন হতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি একটি উত্তর পেলেন। উত্তরটি পরিষ্কার, গোছানো এবং আত্মবিশ্বাসী। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়—উত্তরটি কি তাঁর পরিস্থিতির জন্য সঠিক? স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে ভাবতে গেলে আমার কাছে এই প্রশ্নটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি এখন শুধু তথ্য খুঁজে পেতে সাহায্য করছে না; মানুষের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করা, সম্ভাব্য রোগ নিয়ে ধারণা নেওয়া এবং চিকিৎসার বিষয়ে প্রশ্ন তৈরি করার পদ্ধতিও বদলে দিচ্ছে। এই পরিবর্তনকে অস্বীকার করার সুযোগ নেই। বরং প্রয়োজনRead More



































