দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২ সেপ্টেম্বর) স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ভ্যাটসহ ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছেRead More



































