দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা শুরু করলো ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আব্দুল ওয়াজিদ ফাহিম ও আজিজ তানভীর উদ্যোগে এই ইনডোর মাঠটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে উপযুক্ত খেলার মাঠ ও পরিবেশের অভাবে তরুণ প্রজন্ম ক্রমশ খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। যুব সমাজকে সঠিক পথে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। পারাইরচকে এইRead More



































