চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না: শফিকুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন? তাঁরা সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চান। সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করবেন, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হবেন না। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘একটার পর একটা অঘটন ঘটবে, আর আমরা কি বসে থাকব? ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দলRead More



































