ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক। বৈশ্বিক শ্রমবাজারের দক্ষ কর্মীদের জন্য নিজেদের দুয়ার আরও উন্মুক্ত করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ইউরোপের এই সমৃদ্ধ দেশটি। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ডেনমার্কে কার্যকর হতে যাচ্ছে একটি নতুন অভিবাসন ব্যবস্থা, যার মাধ্যমে বিশ্বের নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা আগের চেয়ে অনেক সহজে দেশটিতে কাজের সুযোগ পাবেন। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘ফ্রেগোমেন’-এর তথ্যমতে, ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক প্রতিভা নিয়োগের প্রক্রিয়া সহজ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার আওতায় যেসব দেশ অগ্রাধিকার পাচ্ছে, তার মধ্যে রয়েছে ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,Read More



































