জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার বাবা আব্দুল লতিফের (৬৭) মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। সদ্যবিবাহিত ছেলের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন তার বাবা আব্দুল লতিফ। স্বজনরা তাকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যুRead More



































