এআই নিয়ে সর্তক করলেন বিল গেটস, আসছে বড় বিপর্যয়!

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রাও বদলে যেতে পারে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কেউ লাভবান হবেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে সমাজকে দীর্ঘ সময় অস্থিরতা সামলাতে হতে পারে। এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে বলে তিনি মনে করেন। গেটস বলেন, তবে এটি নিশ্চিত কোনো পূর্বাভাস নয়। প্রযুক্তির অগ্রগতি এবং এরRead More



































