সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি কাভার ভ্যান আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহ.) থানাধীন মুরাদপুর এলাকার বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাহপরান (রহ.) থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-১১-২০৩৩ নম্বরের একটি কাভার ভ্যান আটক করেন। পরে ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২৫৪ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কম্বলগুলোরRead More



































