সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ মো. আব্দুল কাদির (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় পণ্য বহনকারী একটি পিকআপও আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে শাহপরান (রহ.) থানাধীন গেইলপাড়া, বটেশ্বর বাজার এলাকায় মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের সামনে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৫১০ কেজি ভারতীয় কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় চকলেট এবং ৩ হাজার ৪২০ পিস Clop G Cream জব্দ করা হয়। জব্দকৃতRead More



































