সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু দুটি হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হাফিজুর রহমানের ২২ দিন বয়সী ছেলে পারভেজ এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের কামাল উদ্দিনের ১ বছর ৬ মাস বয়সী মেয়ে সাদিয়া। তাদের নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে এ পর্যন্ত মারা গেছেন ১৯৫ জন। এর মধ্যে সিলেটে ৮১ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন। রবিবার (১৮ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে- বর্তমানে সিলেটRead More



































