হবিগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মরিয়ম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নে কাকাইলছেও নুরুল হক ভুঁইয়া আইডিয়াল স্কুলসংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীর দুই মেয়েকে নদীতে গোসল করাতে নিয়ে গিয়ে নিজেই তলিয়ে নিখোঁজ হন মরিয়ম। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘসময় চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়াRead More



































