গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজডেস্ক: ঈদের দিন সকালে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ মোট ৪ জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা জেনারেল হাসপাতালে নিয়েRead More



































