হার্ভার্ডে ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন কুলাউড়ার শান্তা যাদব

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের শ্রমিক লাইনের ছোট্ট একটি ঘরে জন্ম শান্তা যাদবের। সেই শান্তা এখন পড়বেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলে। সেখানে উচ্চশিক্ষার জন্য প্রায় ২ কোটি টাকা সমমূল্যের বৃত্তি পেয়েছেন তিনি। শান্তার বাবা-মা দুজনই চা শ্রমিক। বাবা-মায়ের মাসিক আয় ১০ হাজার টাকারও কম। সেই সীমিত সামর্থ্যের পরিবার থেকেই উঠে এসে হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘মাস্টার অব মেডিকেল সায়েন্স ইন গ্লোবাল হেলথ ডেলিভারি’ প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন শান্তা। শান্তার বাবা লক্ষ্মী নারায়ণ যাদব ও মা রীনা যাদব দুজনই চা শ্রমিক। সীমিত আয়ে সংসারের প্রয়োজন মেটানোই তাঁদের জন্য কঠিন ছিল। এমন পরিস্থিতিতে মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা সহজ ছিলRead More



































