সুফিয়ান আহমদ চৌধুরীর ‘জীবন মিছিল’-এর প্রকাশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট’র সম্পাদনায় প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘জীবন মিছিল’-এর প্রকাশনা অনুষ্ঠান ১৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘিরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, ভাস্কর সম্পাদক কবি পুলিন চন্দ্র রায়ের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব।
স্বদেশ ফোরাম সিলেট শাখার সাধারণ সম্পাদক ছড়াকার রানা কুমার সিংহের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন জীবন মিছিল সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট সাহিত্য পরিষদের সাবেক সভাপতি এডভোকেট অরুণ ভূষণ দাশ, স্বদেশ ফোরাম সিলেট সভাপতি ছড়াকার শাহাদত বখত শাহেদ, বাংলাদেশের ডিডি জ্যোতি মোহন বিশ^াস, স্বদেশ ফোরামের সহ-সভাপতি নেছারুল হক চৌধুরী বুসতান, ছড়াকার সৈয়দ মুক্তদা হামিদ, ডাঃ নকুল বিশ্বাস, জয় নারায়ণ ভট্টাচার্য্য, মোঃ নুরুল ইসলাম, এম আলী হোসাইন, নাজমুল আনসারী, মোঃ লুৎফুর রহমান, হরিপদ চন্দ্র, আব্দুর রহমান খান, মোঃ খসরুর রশীদ, অরুণ কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ছড়া সমাজ বদলের হাতিয়ার। ছড়ার মাধ্যমে খুব সহজেই সমাজের অসঙ্গতি তুলে ধরা যায়। মনকে প্রাণবন্ত করতে ছড়া পাঠের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী প্রবাসে কর্মব্যস্ততার মধ্যে সাহিত্য চর্চা অব্যাহত রাখায় তাকে ধন্যবাদ জানান। তাকে লেখনি অব্যাহত রাখার আহবান জানান।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed