Main Menu

মোগলাবাজারে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন পূর্বধলা এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোররাত ৩টা থেকে ৫টার মধ্যে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ২০-৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মোগলাবাজার থানাধীন হাজীগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে ভারসাম্যহীনভাবে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ব্যক্তি কারো পরিচিত হলে এসএমপি কন্ট্রোল রুম মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪৫৭৫ ও অফিসার ইনচার্জ মোগলা বাজার থানা, মোবাইল নম্বর ০১৭১৩-৩৭৪৫১৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed