গোয়াইনঘাটে ট্রাক চাপায় গ্রাম পুলিশ নিহত
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক চাপায় এক গ্রাম পুলিশ নিহত হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার পীরের বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম বারিক (৪২)। তিনি উপজেলার পাতনি গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বারিক মিয়া পীরের বাজার এলাকায় কর্মরত ছিলেন। এসময় উপজেলার বিছনাকান্দি থেকে সিলেটগামী পাথরবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed