সাংবাদিক শিমুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ
শ্রীমঙ্গল প্রতিনিধি: সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সর্বোচ্চ সাজা ফাঁসির দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় সাংবাদিকরা বুকে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় পরে শহরে মৌণমিছিল করেছে।
সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে এ মৌণ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এসময় একই দাবীতে দুপুরে চৌমুহনা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল শাখার উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী,সাংবাদিক দিপংকর ভট্টাচার্য লিটন, কাওসার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, সাইফুল ইসলাম, রজত শুভ্র চক্রবতীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক শিমুল হত্যামামলা দ্রুতবিচার আইনে বিচারের দাবী জানিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবী জানান এবং শিমুলের স্ত্রী কে সরকারী চাকুরী প্রদান করে তাঁর সন্তানদের ভরণপোষণের দায়দায়িত্ব সরকারীভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান। এর পর চৌমুহনা এলাকায় দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে একই দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed