Main Menu

গোয়াইঘাটে ঘোড় দৌড় প্রতিযোগিতা সমাপ্ত

গোয়াইনঘাট প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার অন্যতম খেলা হল ঘোড় দৌড় প্রতিযোগিতা। প্রতিবারের ন্যায় এবারও সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ঐহিয্যের টানে ঝাঁক ঝমকপূর্ণ ভাবে তিন দিন ব্যাপী ঘোড় দৌড় খেলা অনুষ্টিত হয়।

গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের হাজরাই মাঠে গত ৪ ফেব্রয়ারী হতে এ প্রতিযোগিতার আয়োজন করে বারহাল এলাকাবাসী। সোমবার ৬ ফেব্রয়ারী দুপর ১টায় ঘোড় দৌড় প্রতিযোগিতার ফাইনাল দৌড় অনুষ্টিত হয়। এ প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলা হতে প্রায় ৮০টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দৌড়ে অংশ গ্রহন করে পর্যায়ক্রমে তারা ফাইন্যাল খেলায় অংশ গ্রহন করে। বিভিন্ন ইভেন্টের ৮০টি ঘোড়া দৌড় সমাপ্ত করে সর্বশেষ ফাইন্যালে বাংলার হিরো, সোনার বাংলা এবং ইংল্যান্ড নামক তিনটি ঘোড়া অংশ গ্রহন করে। দুপুর ১২টায় ফইন্যাল দৌড়ে সোনার বাংলা ১ম স্থান, ইংল্যান্ড ২য় স্থান এবং বাংলার হিরো তৃতীয় স্থান অর্জন করে। দৌড় প্রতিযোগিতায় রেফারী বা মূল বিচারকের দায়িত্ব পালন করেন ভান্ডারী মিয়া। তার সিদ্ধান্তে দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ঘোড়া গুলোর ১ম ও ২য় স্থান নির্বাচিত হয় এছাড়া তাকে আরও ১০ হতে ১২জন সহকারী বিচারকগন সহযোগিতা করেন।

আয়োজনকরা জানান ঐহিত্যবাহী খেলাটি এ অঞ্চল হতে দিন দিন বিলুপ্ত হতে চলছে। প্রতি বৎসর আলীরগাঁও অঞ্চলের লোকজনদের অনুমতি নিয়ে একটি মাঠ নির্বাচন করি। প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ ভাবে খেলাটি পরিচালনা করি। ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা অনেকটা কষ্ট সাদ্য হলেও কোন প্রকার প্রচার প্রচারনা ছাড়াই বিলুপ্ত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাটি আয়োজন করি। এক নজর ঘোড় দৌড় প্রতিযোগীতা দেখতে হাজার হাজার নারী পুরুষ ভিড় করেন খেলার মাঠে। সরাসরি প্রচার প্রচারনা করে খেলাটি আয়োজন করা হলে হাজরাই মাঠে কয়েক লক্ষ্য লোকের সমাগম ঘটত। এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে ঘোড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করত বলে আয়োজক কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলাটি সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে। আগামীতেও প্রশাসনিক অনুমতি পেলে আরও ঝাঁক ঝমকপূর্ণ ভাবে খেলাটি অনুষ্টিত হবে।

এ

Share





Related News

Comments are Closed