Main Menu

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

ছনি চৌধুরী (হবিগঞ্জ) নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রাম এলাকা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সোমাবার সকাল সাড়ে ৬টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের নিকট থেকে থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় লাশের পাশে পরে থাকা রক্তমাখা একটি টি শার্ট উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটি একটি সড়ক দূর্ঘটনা এবং টি- শার্ট থেকে মৃতদেহটি একজন পুরুষের বলে ধারণা করছে পুলিশ।
এবিষয়ে হাইওয়ে পুলিশের এ এস আই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক ভাবে এটা সড়ক দূর্ঘটনা বলে ধারণা করছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।

Share





Related News

Comments are Closed