লাউয়াছড়ায় ১৭টি বন্যপ্রাণী অবমুক্ত
নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় ১৭টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বিজিবি ও বনবিভাগের যৌথ উদ্যোগে রোববার (৫ ফেব্রয়ারি) বেলা আড়াইটায় নানা জাতের ১৭টি বন্যপ্রাণী অবুমক্ত করা হয়।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিজিবি কর্তৃক আটককৃত ৮টি তক্ষক ও লোকালয়ে আসা বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন কর্তৃক উদ্ধারকৃত একটি বানর, ১টি মেছো বাঘ, ২টি বনবিড়াল, ৫টি পরিযায়ী পাখী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রানীগুলো অবমুক্ত করেন শ্রীমঙ্গল বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন লে. কর্নেল আনিসুর জামান, লে. কর্নেল নিয়ামূল কবির, মেজর ইকবাল মাহমুদ, মেজর আসিফ বুলবুল, মেজর এ.বি.এম খালেদ হায়দার, বন্য প্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সহকারী বন সংরক্ষক মো তবিবুর রহমান, লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিম, বণ্য প্রানী সেবাশ্রম এর পরিচালক সজল দেব প্রমুখ।
উল্লেখ্য বিভিন্ন সময় লোকালয়ে আসা ধৃত-আহত বণ্য প্রানী উদ্ধার করে বাংলাদেশ বণ্য প্রানী সেবা ফাউন্ডেশনের পশুপাখি সেবাশ্রমে সেবা শুশ্রুষা ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন্যপ্রানী ও পরিযায়ী পাখি গুলো অবমুক্ত করা হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed