Main Menu

বিশ্বনাথ ছাত্রদলের দুই নেতা কারাগারে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশেষ ক্ষমতা আইনে বিশ্বনাথ থানা পুলিশের দায়েরকৃত মামলায় ছাত্রদলের দুই নেতাকে আদালত কারাগারে প্রেরণের নিদের্শ দেন। রোববার সকালে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানন দে’র আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণের আদেশ দেন। কারাগারে প্রেরণকৃতরা হলেন-সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য আবদুর রহমান খালেদ, ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবি ওবায়দুর রহমান ফাহমিদ।
উল্লেখ্য, বিশ্বনাথে পুলিশের অনুমতি না নিয়ে মিছিল-সভা করায় গত বছরের জুলাই মাসের প্রথম দিকে থানা পুলিশ বাদি হয়ে ছাত্রদলের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরোও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলা নং ৬।

Share





Related News

Comments are Closed