হযরত শাহ্জালাল (রহ.) ভক্ত পরিষদের সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহ্জালাল মজররদে ইয়ামেনি (রহঃ) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদ, সিলেট-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে সিলেটের সদর দক্ষিণ উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াইস্থ সংগঠনের সভাপতির বাসভবন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মোঃ আজমল আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ‘শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই’র সভাপতি, যুক্তরাজ্যস্থ স্যাটেলাইট টিভি ‘চ্যানেল-আই ইউরোপ’র ডিরেক্টর, বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ মোঃ আখতার হোসেন টুটুল। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মোঃ আব্দুল কাদির এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ভক্তিমুলক গানের আসর। এতে মুর্শিদী, মারফতি, ফকিরী ও বাউল গান পরিবেশন করেন কন্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, খোয়াজ আলী, আনছার আলী, ইমরানুল হক ও ইকরামুল হক।
Related News
জৈন্তাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ছাতলারপাড় এলাকায় একRead More
সিলেট সীমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক সিলেট সীমান্তবর্তী এলাকায় পরিচালিতRead More



Comments are Closed