মৌলভীবাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ব্যবসায়ী জহিরুল হকের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সোমবার ( ০৯ জানুয়ারী) রাতে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্যবিজয় এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘবদ্ধ ১৫-২০ জনের ডাকাত দল রাত ২টায় গেইটের গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে বেধেঁ একটি কক্ষে আটকিয়ে আলমারির দরজা ভেঁঙ্গে নগদ ৩০ হাজার টাকা, ১০ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় ডাকাতরা স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক ও তার মা ফাতেমা বেগমকে বেদড়ক মারপিট করে। পরে তাদের চিৎকার শোনে প্রতিবেশীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করেন। জহিরুল হক ও তার মা মৌভলীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed