Main Menu

সাংবাদিক আজাদ’র পিতা বৈদ মিয়া শাহ্’র ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের নোয়াপাড়া (ব্রাম্মণ গাঁও) গ্রামের বাসিন্দা ও বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের আওয়ামীলীগ সংগঠক ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী এবং এক সময়ের কৃতি ফুটবলার মো. ফজুলুল করিম শাহ্ ওরফে হাজি মো. বৈদ মিয়া শাহ্ (৮৫) আর নেই। (ইন্না লিল্লাহি —রাজিউন)। উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ নিজ বাসভবনে ৯ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি বার্ধক্যজনিক কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকলে তিনি স্ত্রী, ২ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের ষ্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক এবং পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র চেতনায় উজ্জীবিত স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুমের জ্যষ্ট ছেলে হাবিব সরোয়ার আজাদ এবং কনিষ্ট ছেলে সাজ্জাদ হোসেন শাহ ভোরের কাগজ ও দৈনিক সুনামকন্ঠ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি।
বাদাঘাট জামে মসজিদ মাঠে সোমবার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে মোল্লাপাড়া জামে মসজিদের পাশে পারিবারীক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজের জানাযায় জেলা উপজেলা পর্যায়ের আ’লীগ–বিএনপির নেতৃবৃন্ধ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্ধ, শিক্ষক আলেম সমাজের ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

এদিকে মরহুমের মৃুত্যতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মতিউর রহমান এমপি, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজুলুর রহমান এমপি, পরিবশে ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির মহাপরিচালক এবি রাজ্জাক, জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও নব- নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ নুরুল হুদা মুকুট, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়র মো. আয়ুব বখত জগলুল, জেলা পরিষদেও সংরক্ষিত ওয়াডের নারী সদস্য সেলিনা বেগম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক চেয়ারম্যান আনিসুল হক,উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, অ্যাডভোকেট মফিকুল ইসলাম, সুনামগঞ্জ চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান চৌধূরী, সুনামকণ্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি জিয়াউল হক , সম্পাদক বিজন সেন রায়, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর ররশীদ রেনু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আল মনসুর, সাধারন সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ, বড়দল উওর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বড়দল দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলহ্াজ¦ আজহার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সবুজ আলম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি শামীম, শ্রীপুর উওর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ খসরুল আলম, শ্রীপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান বিশ^জিত সরকার, বালিজুরী ইউপি চেয়ারম্যান আলহ্জা¦ আবদুর জহুর, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তাহিরপুর কয়লা আমদানিরক কারক গ্রæপের সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারন সম্পাদক হাজি মোশারফ হোসেন তালুকদার, বাগলী কয়লা চুনাপাথর আমদানিকারক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক খালেক মোশারফ, তাহিরপুর শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, যুগ্ন সম্পাদক এমএ রাজ্জাক, তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা মুজিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুস ছালাম, সভাপতি শফিকুল মল্লিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, স্বরবর্ণ সাংস্কৃতিক একাডেমির সহ সভাপতি মামুন হাসান কমল, সাধারন সমপাদক ইমদাদুল হক মিলন সহ সুনামগঞ্জ ,তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ছাতক, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর উপজেলার সকল প্রেসক্লাব নেতৃবৃন্ধ, শিক্ষক, রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠনের একাধিক নেতৃবৃন্ধ গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed