সিলেটে ১০টাকা কেজি’র চাল আত্মাসাত : তিনমাসেও গ্রেফতার নেই
বিশেষ প্রতিনিধি: সিলেটে তিনমাসেও ধরা পড়েনি প্রধানমন্ত্রীর ১০টাকা কেজি’র চাল আত্মাসাতকারী ওয়াদুদ ও তার সহযোগী পাচারকারী চক্র। শাসকদলীয় নেতা-হোতা ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ব্যবসায়ী ওয়াদুদ সহ পাচারকারী চক্রের হোতারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। ফলে ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বিঘœ ঘটছে । পাশপাশি সরকারী চাল উদ্ধারে সহযোগিতাকারী সাধারন মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত বছরের ২০ অক্টোবর রাতের প্রথম প্রহরে সিলেট সদও উপজেলার বটেশ্বর পুরাতন বাজার আজগর চৌধুরী মার্কেটের ওয়াদুদ ভুইয়ার গুদাম থেকে সরকারী ১০টাকা কেজি’র ৮৭ বস্তা চাল জব্ধ করা হয়। চালের প্রাথমিক বাজারমূল্য ধরা হয় ১ লাখ ৩৯ হাজার টাকা। অভিযানকালে অজ্ঞাত কারনে গুদাম মালিক ওয়াদু ভুইয়াকে গ্রেফতার করেনি পুলিশ। এ ঘটনায় এসএমপির শাহপরাণ থানার এসআই দয়াময় দাস বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় একটি মামলা {নং-১৪(১০)১৬} দায়ের করেন। মামলায় ব্যবসায়ী ওয়াদুদ ভুইয়া ও তার দুই সহযোগীকে (এজাহারগর্ভে) আসামী করা হয়। পাশাপাশি জব্ধকৃত চালগুলো সিলেট সদর উপজেলা খাদ্যগুদামে জমা করে রাখা হয় । চালগুলো বেশ দামে বিক্রির জন্য সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে পাচার করা হয়েছিল। বাজারের ডিলার জাকারিয়া মাহমুদের গুদাম থেকে বটেশ্বর পুরাতন বাজারে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ।
এ ঘটনায় মামলার দীর্ঘ প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেলেও আসামী ওয়াদুদ ভুইয়া ও তার দুই সহযোগীর কেউই ধরা পড়েনি। মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী মহল ও থানা পুলিশকে ম্যানেজ করে গ্রেফতার এড়িয়ে চলেছেন পাচারকারী ওয়াদু ভুইয়া। সরকারী চাল পাচার ও বিশেষ ক্ষমতা আইনে মামলার পরও গ্রেফতার না হওয়ায় পাচারকারী চক্র সম্পূর্ন বেপরোয়া হয়ে উঠেছেন। তারা ঘটনার সংবাদদাতাসহ প্রত্যক্ষদর্শী সাক্ষীদের নানাভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে চলেছেন। ফলে সরকারী চাল উদ্ধারে সহযোগিতাকারী এলাকার সাধারণ মানুষ আক্রান্ত হওয়ার ও মামলার তদন্তে বিঘœ ঘটার আশংকা রয়েছে বলে স্থানীয় সুত্রে প্রকাশ।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের শাহপরাণ থানার এসআই জয়ন্ত কুমার দে’ সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে মূল আসামী ওয়াদুদ ভুইয়া আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের তলাশী অভিযান অব্যাহত রয়েছে। তাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ১০টাকা কেজি’র চাল আত্মসাতের আরো অনেক গুরুত্বপূর্ন তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed