সিলেট থেকে ছিনতাই হওয়া ৩টি কুরবানীর গরু ঢাকায় উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে কেনা তিনটি কুরবানির গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে রাজধানীর বংশাল এলাকা থেকে গরু তিনটি উদ্ধার করে পুলিশ এবং সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মে) রাজধানীর বংশাল থানার আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালায় সংশ্লিষ্ট থানা-পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে। পরে গরু তিনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual6 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed