Main Menu

অপরাধীদের শনাক্তে সিলেটের সড়কে বসানো হবে রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে ফেস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

রোববার (২৪ মে) সিলেট সফরে এসে বিকেল সাড়ে ৪টায় সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে আধুনিক ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো হলে অপরাধ দমন আরও সহজ হবে।’

Manual1 Ad Code

ধর্ষণসহ সকল অপরাধের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া শেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual3 Ad Code

এসময় তিনি আরো জানান, আখাউড়া-সিলেট রেললাইন নির্মাণ কাজ শুরু করার বিষয়ে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ উন্নয়নের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আসন্ন ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের উন্নয়নে কওমী মাদ্রাসা, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে, সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িচালকসহ মোট ১ হাজার ১৫৮ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়।

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।

Manual1 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এরপর সন্ধ্যায় তিনি জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকায় সম্প্রতি হত্যার শিকার আলোচিত ফাহিমার বাড়িতে যান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code