মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া হত্যা মামলার ১ আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বয়স মাত্র ১৭ বছর। কিন্তু এই বয়সেই জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এমনকি হত্যা মামলার ছায়া তদন্তেও উঠে আসে তার নাম।
অবশেষে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের কর্ণফুলি থানার জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সালমান মিয়া (১৭) মৌলভীবাজার সদরের উত্তর মুলাইম গ্রামের আলী হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌণে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ এপ্রিল রাত পৌণে ৯টার দিকে অজ্ঞাতনামা একদল কিশোর অপরাধী মৌলভীবাজার সদর থানাধীন ভাসমান তামান্না ফুচকা ও চটপটির দোকানে বসে থাকা মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী সুজন মিয়াকে ফেলে দিয়ে তার বুকে উপর্যপরি ছুরিকাঘাত ও মারাত্মক জখম করে। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অ্যাডভোকেট সুজনের ভাই বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন (নং ১৫/ ০৮/০৪/২০২৫)।
এই মামলার তদন্তে অন্যতম প্রধান কিশোর অপরাধী হিসাবে সালমানের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও র্যাব-৭ চট্টগ্রাম শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed