সিলেট মোবাইল পাঠাগারের ৭৭৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগারের ৭৭৩তম নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কবি ও কলামিষ্ট সালেহ আহমদ খছরুর সভাপতিত্বে ও ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক, কেমুসাস তরুণ পুরস্কার প্রাপ্ত আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের বর্তমান কার্যকরী পারিষদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিস্ট, ডা. মাওলানা লোকমান হেকিম, নাট্যকার ছয়ফুল আলম পারুল। পঠিত লেখার উপর আলোচনা রাখেন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখাপাঠে অংশগ্রহণ করেণ সিলেট সিটি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সেনোয়ারা আক্তার চিনু, মইনউদ্দীন আদর্শ মহিলা কলেজের ইংরেজি প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক শাহ আলম চৌধুরী, কবি আতাউর রহমান বঙ্গি, কবি জুবের আহমদ সার্জন, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, গীতিকার আবদুর রহমান পারভেজ, সম্রাট জাহাঙ্গীর আলম, লেখক নুর মোহাম্মদ, কাজি আশরাফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
মুখ্য আলোচকের বক্তব্যে সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, কলম হচ্ছে অস্ত্রের চেয়ে শক্তিশালী। আমরা সবাই মিলে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের মানব সম্পদকে কলমশক্তি দিয়ে জাগ্রত করি। বিজ্ঞপ্তি
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed