তালতলীতে সাড়ে ৩ মাস পর অপহৃত মাদরাসা ছাত্র উদ্ধার
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ মাস পর অপহৃত মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান (১৩) কে উদ্ধার করা হয়েছে। অপহৃত মেহেদীকে এলাকার বাইরে আত্মগোপনে নেওয়ার গোপন সংবাদ পেয়ে অপহরন মামলার ১ নম্বর আসামীর বাবা হারুন মুন্সি এলাকাবাসীকে সাথে নিয়ে রবিবার বিকেলে উপজেলার সিলভারতলী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।
জানা গেছে, উপজেলার গেন্ডামারা এলাকার মোঃ জয়নাল আকনের পুত্র মেহেদী হাসান নারায়নগঞ্জ জেলার ফতুল্লার কেরাতুল কোরআন হাফিজি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। সে গত বছরের ১৭ অক্টোবর লঞ্চ যোগে বাড়ী আসার পথে পার্শ্ববর্তী উপজেলা আমতলীতে নামে। সেখান থেকে গাড়ীতে বাড়ী আসার সময় সে হারিয়ে যায়। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে মেহেদীর মা আলেয়া গত ২১ অক্টোবর থানায় সাধারণ ডায়রী করেন। পরে ডায়রী করার ২ মাস পর গত বছরের ১২ ডিসেম্বর মেহেদী হাসানের মা আলেয়া বেগম ৬ জনকে আসামী করে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলার বিবরন মতে অপহৃত মাদরাসা ছাত্র মেহেদীকে উদ্ধার করা হয়েছে। তবে মেহেদী আসলে অপহৃত হয়েছিল কিনা সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed