সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে নয়ন (২৪) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নয়ন শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ নামের একটি টাইলসের দোকানের ব্যবস্থাপক।
রোববার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় কিং এন্টারপ্রাইজ নামের টাইলসের দোকানে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের ৮ নং ওয়ার্ডের বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে।
এ ঘটনায় ইতিমধ্যেই দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬)।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়নের বন্ধু রোহান বিকেলে আসে তার দোকানে আড্ডা দিতে। পরে এক পর্যায়ে রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলে। এরপর নয়ন এক পর্যায়ে বলে ওঠে তর সাথে যাকে নিয়ে এসেছিস সে ভাল লোক নয়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এরই একপর্যায়ে নয়নের বন্ধু বলে ওঠে- তর কাছে আমি আগের ৪শ ২০ টাকা পাই। সে টাকা দিতে হবে।
এ নিয়ে তুমুল তর্ক বির্তক শুরু হয়। এরই জের ধরে পরে চাকু নিয়ে এসে কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ভিতরে রোহান ও তার ভাই রেজওয়ান এলোপাতাড়ি ভাবে কুপিয়ে চলে যায় তারা।
পরে স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় নয়ন।
ওসি বলেন, এ ঘটনায় তাক্ষনিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed