Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের বাড়িতে থানা পুলিশ তল্লাশি করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের উপজেলার ভোগশাইল গ্রামের বাড়িতে জগন্নাথপুর থানা পুলিশ তল্লাশি করেছে।
এব্যাপারে থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ বলেন, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়।
এদিকে, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের বাড়িতে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed