Main Menu

জয়পুরহাটে বিএনপির মিছিলে পুলিশের বাধা

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত কালোপতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এর ফলে মিছিলটি বেশি দুর
যেতে পারেনি। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, অধ্যক্ষ শামছুল হক, যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, শহর শাখার সভাপতি আদনান শাহারিয়ার, কলেজ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখও বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি বিনা ভোটে সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ। তাই এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করছে বিএনপি।

Share





Related News

Comments are Closed