সিলেটে দু’দিন ব্যাপী মোজো পিঠা উৎসব শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বছর জুড়ে নানা আয়োজনের অংশ হিসেবে সিলেটে মোজো আয়োজন করেছে বড় পিঠা ফেস্ট ‘মোজো পিঠা উৎসব’। আজ শুক্রবার থেকে নগরীর শাহজালাল উপশহর একাডেমি মাঠে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল) এর জনপ্রিয় কোলা ব্র্যান্ড মোজো’র এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। ৬ জানুয়ারী শনিবার পর্যন্ত মেলা চলবে। সিলেট ছাড়াও পর্যায়ক্রমে চলবে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, রাজশাহী এবং রংপুর।
গত ১৫ ডিসেম্বর থেকে চট্টগ্রাম দিয়ে শুরু হয় পিঠা উৎসব। উৎসবের মধ্যে মূল আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন অঞ্চলের চেনা অচেনা বাহারি পিঠার কালেকশন এবং পিঠা প্রেমীদের নিয়ে বিশেষ প্রতিযোগিতা ‘মোজো পিঠা খাদক’। মেলায় আগত যে কেউ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও পিঠা উৎসব জুড়ে নানা বিনোদনমূলক আয়োজনের মধ্যে থাকছে নানা লোকজ প্রদর্শনী, নাগরদোলা ও ফিউশন কনসার্টসহ আরো অনেক কিছু।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed