Main Menu

মৌলভীবাজারে হেলিকপ্টার দূর্ঘটনায় আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ কালে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি হেলিপেড থেকে ২০০ গজ দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

জানা গেছে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে শ্রীমঙ্গলে শহরের কালীঘাট রোডের বিজিবি ক্যাম্পের ভেতরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ‘আজ বুধবার বিমানবাহিনীর একটি উড়োজাহাজ মৌলভীবাজারে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি বিজিবি ক্যাম্পের হেলিপেডে জরুরি অবতরণ করে। উড়োজাহাজের যাত্রীরা সবাই সুস্থ আছেন।’

এ ব্যাপারে পরে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান আইএসপিআর কর্মকর্তা।

এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, হেলিকপ্টারটিতে কয়েকজন বিদেশি অতিথি ছিলেন। ঘটনাস্থলে বিজিবি ও সেনাবাহিনীর লোকজন উদ্ধারকাজ চলাচ্ছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিপন চন্দ্র দাস জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক ও অন্য দুজন হলেন ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরহাদ।

Share





Related News

Comments are Closed