বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলার নাগেশ্বর এলাকায় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে মুজিবুর রহমান শাকিল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক যাত্রী।
বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান শাকিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরের সিধরপুর এলাকার কুটু মিয়ার পুত্র। আগামী শনিবার ফ্রান্সে যাওয়ার কথা ছিল তার। আজ বুধবার ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু ঘটে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এক জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed