কুলাউড়ায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রবাসের চাপায় প্রাণ হারিয়েছে ৪ বছরের এক শিশু। সোমবাার সন্ধ্যা ৬টায় পৌর এলাকার চাতলগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত সাাফি আহমদ (৪) চাতলগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে।
জানা যায়, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ব্যক্তিগত মালিকানাধীন মাইক্রোবাস (সিলেট-চ ১১-০৭১৬) সফিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ীটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed