২০১৮ সালে আকাশে ঘটবে আটটি উল্লেখযোগ্য ঘটনা
বৈশাখী নিউজ ডেস্ক : গত বছর আকাশে বিশেষ কোনো গণ্ডগোল দেখা না গেলেও কিছু কিছু বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। কিন্তু ২০১৮ সালে আটটি উল্লেখযোগ্য ঘটনা ঘটবে আকাশে। আসুন জেনে নেই সেগুলো সম্পর্কে-
২০১৮ সালে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উল্কা বৃষ্টি, ধূমকেতু সংঘর্ষসহ অনেক খেলা দেখাবে আকাশ। ৩১ জানুয়ারি রয়েছে চাঁদের পূর্ণগ্রহণ। ৭ ও ৮ মার্চ এক রেখায় দেখা যাবে শনি, মঙ্গল ও বৃহস্পতিকে। ১৫ জুলাই চাঁদের কাছাকাছি আসবে শুক্র। যা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকায়।
দ্বিতীয়বারের মতো ২৭ জুলাই দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ গ্রহণ দীর্ঘক্ষণ ধরে চলবে। একই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গে ফুটে উঠবে লালগ্রহের রূপ। মঙ্গলকে দেখা যাবে দারুণ জ্বলজ্বলে চেহারায়।
বছরের অষ্টম মাসে রয়েছে একমাত্র সূর্যগ্রহণ। ১১ অাগস্ট আংশিক সূর্যগ্রহণের সম্ভাবনা রয়েছে। এদিন সূর্যের ৩৭ শতাংশ ঢেকে দেবে চাঁদ। মজার বিষয় হচ্ছে- ১২ অাগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোর রাত পর্যন্ত আকাশজুড়ে চলবে উল্কাপাত। সবশেষে ১২ ডিসেম্বর হবে ধূমকেতুর সংঘর্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, গত পাঁচ বছরে এমন ঘটনা দেখা যায়নি। এক বছরেই আকাশজুড়ে আটটি উল্লেখযোগ্য ঘটনা সত্যিই অভাবনীয়।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed