নবীগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের পাশ থেকে আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের কুর্শি বাংলাবাজার মধ্যবর্তী ফুটারমাটি এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত একটি ঘরে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। রাস্তার পাশে পরিত্যক্ত ঘরটি কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামের লন্ডন প্রবাসী নিজাম উদ্দিনের বলে জানা গেছে । স্থানীয়রা আরো জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলাটি মানসিক ভারসাম্যহীন। এর আগে ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক সময় তাকে ঘুরাঘুরি করতে দেখা যায়। উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার মৃতদেহে কামড়ের দাগ রয়েছে । স্থানীয়দের ধারণা হয়তো মানসিক ভারসাম্যহীন মহিলাটি সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরির পর রাত্রে এই পরিত্যক্ত ঘরে ঘুমিয়ে পড়লে গভীর রাতে শিয়াল কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল আহমেদ ও এস আই সুজিত চক্রবর্তী সঙ্গীয় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেন।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed