সিলেটে হোটেল থেকে প্রেমিকযুগল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোডের একটি আবাসিক হোটেল থেকে স্থানীয় জনতা এক প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নগরীর কাজলশাহ মেডিকেল রোড এলাকার চৌধুরী হোটেল থেকে এই প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ভিকটিম রুমা আক্তারের বড় বোনের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী হোটেল কর্তৃপক্ষকে নিয়ে উক্ত হোটেলের ২০৭ নম্বর রুম থেকে তাদের আটকে রেখে কতোয়ালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার আলীপুর গ্রামের গিয়াস উদ্দিনের পূত্র জাহাঙ্গীর আলম (২১) ও একই উপজেলার মাঠগাও গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল হকের কন্যা রুমা আক্তার (২০) কে আটক করে কতোয়ালী থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ও রুমা আক্তারের বোনসহ উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে আপোস মিমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছে কতোয়ালী থানা পুলিশ।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছ আলম জানান, আটককৃত ২ জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed