ভাসমান রেস্তোরা ক্যাফে বাঘগুল’র উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী বিমানবন্দর এলাকার বাইশটিলায় ব্যতিক্রমী রেস্তোরার যাত্রা শুরু হয়েছে। নদীর উপর ভাসমান নৌকায় এ রেস্তোরা করা হয়েছে। প্রকৃতিঘেরা অত্যন্ত মনোরম পরিবেশে সবধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। ভোজন রসিকরা এখানে বেড়ানোর পাশাপাশি উদরপূর্তির সুযোগ পাবেন। বৃহস্পতিবার প্রথমদিনেই শতাধিক তরুণ-তরুণি রেস্তোরায় ভিড় জমান। সন্ধ্যা নামতেই এখানে ভিড় জমতে থাকে। চলে মধ্যরাত পর্যন্ত।
বৃহস্পতিবার এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন, রয়েল সিটি ও বারাকাতুল্লাহ গ্রæপের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক মাহবুব কাদির শাহী, ‘বাইশ টিলার ওয়ার্ডের মেম্বার সাকিল আহমদ, যুবদল নেতা সালেহ আহমদ, কাওসার হোসেন খান, আব্দুল জলিল সামায়ূন, রাহাত আহমদ টিপু, চুনু তালুকদার, আনোয়ার কাদির প্রমুখ।
তরুন ব্যবসায়ী শোয়েব বক্ত চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু ও সামসুজ্জামান লিটু যৌথ মালিকানায় ক্যাফে বাঘগুল রেস্তোরাটি পরিচালিত হচ্ছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed