লাউয়াছড়া উদ্যানে মায়া হরিণ ও বানর অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারেরর কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে দুটি মায়া হরিণ ও একটি বানর অবমুক্ত করা হয়। সোমবার (৭ আগষ্ট) বেলা আড়াইটায় জাতীয় উদ্যানের ভেতর জানকি ছড়া এলাকায় এ তিনটি প্রাণী অবমুক্ত করেন, সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সহ-ব্যবস্থাপনা বিভাগ) মো; তবিবুর রহমান।
সহকারী বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে জেরিন চা বাগানে একটি মায়া হরিণ ধরা পড়েছিল। একই সময়ে কুলাউড়া উপজেলার আরও একটি চা বাগানে আরও একটি মায়া হরিণ ধরা পড়লে লাউয়াছড়ার বন্যপ্রাণী ও সহ-ব্যবস্থাপনা বিভাগের কাছে দুটি মায়া হরিণ (পুরুষ) হস্তান্তর করা হয়েছিল। দীর্ঘ এক বছর জাতীয় উদ্যানের ভেতর জানকিছড়ায় বন্যপ্রানী উদ্ধার ও সেবাশ্রমে রেখে পরিচর্যা শেষে সোমবার বেলা আড়াইটায় দুটি মায়া হরিণকে জানকি ছড়া পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়। একই সাথে শ্রীমঙ্গল শহরের অদূরে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের ধারে একডিট বানরের বাচ্চা পেয়ে এক ব্যক্তি নিজ দায়িত্বে সেটিকে লাউয়াছড়ায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সহ-ব্যবস্থাপনা বিভাগের কাছে হস্তান্তর করেছিলেন। কিছুদিন এ বানরটিকে সেবা ও পরিচর্যা করে সোমবার দুটি হরিণের সাথে অবমুক্ত করা হয়।
মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সহ-ব্যবস্থাপনা বিভাগ) মো: তবিবুর রহমান দুটি মায়া হরিণ ও একটি বানর অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed