ওসমানীনগরে দু’দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে গত দুদিন ধরে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাক্ষণগ্রাম গ্রামের মৃত রফিক উল্যাহর পুত্র ছমরু মিয়া (৪৮)। এ ব্যাপারে সোমবার ব্যবসায়ীর স্ত্রী আঙ্গুরা বেগম ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ৩৮১।
জানা যায়- ছমরু মিয়া দীর্ঘদিন ধরে গোয়ালাবাজের ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। সাউথ ইষ্ট ব্যাংক সিলেট শাখা থেকে টাকা উত্তোলনের জন্য গত রবিবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন বিকাল পর্যন্ত ছমরু মিয়া বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্বীয়স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করে সন্ধান না পাওয়া থানায় সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি (০১৭২৬-৮৪৫০১৩) বন্ধ রয়েছে। তার গায়ের রং শ্যামলা। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল আকাশী রংয়ের হাফশার্ট ও কালো রংয়ের ফুল পেন্ট। কেউ ছমরু মিয়ার সন্ধান পেলে ০১৭৯৫০৫০০৮১ এই মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী আঙ্গুরা বেগম।
ওসমানীনগর থানার এস আই তোফাজ্জল হোসেন বলেন- নিখোঁজ ক্ষুদ্র ব্যবসায়ীর সন্ধানের ব্যাপারে ইতিমধ্যে সারাদেশের সংশ্লিষ্ট থানাগুলোতে ম্যাসেজ পাঠিয়ে দেয়া হয়েছে। দ্রুত সন্ধান পাওয়ার ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed